আশুলিয়ায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে ৪টি বাসে আগুন

সাভার প্রতিনিধি
০২ জুন ২০১৬, ১৬:২৮আপডেট : ০২ জুন ২০১৬, ১৬:২৮

আশুলিয়ায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে ৪টি বাসে আগুন আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় হাজেরা (২৪) নামে এক নারী শ্রমিক নিহতের প্রতিবাদে চারটি বাসে আগুন দিয়েছেন শ্রমিকরা। এ সময় আরও কয়েকটি বাস ভাঙচুর করেন শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিবরামপুর এলাকায় রেডিয়াল নামে একটি পোশাক কারখানার নারী শ্রমিক হাজেরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চন্দ্রা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে ওই কারখানার অন্যান্য শ্রমিক ও ঘটনাস্থলে থাকা উত্তেজিত জনতা মহাসড়কের ওপর চলমান বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালায়। এছাড়াও ওয়েলকাম পরিবহনের চারটি বাসে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চক্রবর্তী ফাঁড়ি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 আরও পড়ুন:

কুষ্টিয়ায় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের