ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে আইনি পরামর্শ চায় ফিফা

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৪, ১৬:২৯আপডেট : ১৭ মে ২০২৪, ১৬:২৯

হামাসের সঙ্গে দ্বন্দ্বে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে দেশটিকে নিষেধাজ্ঞার প্রস্তাব দেয় ফিলিস্তিন। তাদের প্রস্তাবে সমর্থন জানিয়ে ইরানসহ মধ্যপ্রাচ্যের ১২টি দেশের ফুটবল সংস্থা ফিফার কাছে চিঠি দিয়েছে। বৃহস্পতিবার এশিয়ান ফুটবলের শীর্ষ সংস্থাও তাদের পাশে দাঁড়ায়। ধারণা করা হচ্ছিল, থাইল্যান্ডের ব্যাংককে ফিফার কংগ্রেসে এনিয়ে কোনও সিদ্ধান্ত জানা যাবে। কিন্তু সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি পরামর্শ চায় তারা।

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করতে ফিলিস্তিনের প্রস্তাবের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে আগামী ২০ জুলাই বিশেষ কাউন্সিল মিটিং করবে ফিফা। ইনফান্তিনো বলেছে, ‘ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তিনটি অনুরোধ বিশ্লেষণ করতে ও ফিফা বিধির সঠিক প্রয়োগে আইনি পরামর্শ চাই আমরা। দুই দেশের অ্যাসোসিয়েশনের দাবি বিবেচনা করা হবে এই আইনি প্রক্রিয়ায়। তারপর ফল ও সুপারিশগুলো পাঠানো হবে ফিফা কাউন্সিলে। জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ জুলাই বিশেষ কাউন্সিল মিটিং হবে এবং পর্যবেক্ষণের পর সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

শুক্রবার কংগ্রেসে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের নেতা জিব্রিল রজৌব বলেছেন, ‘ফিলিস্তিন ফুটবল পরিবারসহ ফিলিস্তিনের জনগণ চরম মানবিক বিপর্যয়ের শিকার।’ নিষেধাজ্ঞার প্রস্তাবের কারণে ইসরায়েল হুমকি দিচ্ছে বলে জানান তিনি, ‘এই প্রস্তাব প্রত্যাহার না করলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আমাকে কারাদণ্ড দেওয়ার গুরুতর হুমকি দিয়েছে। কিন্তু সত্যের সামনে বিশ্বের কোনও শক্তি দাঁড়াতে পারবে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি