নির্বাচিত হওয়ার একদিন পরই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ০৯:৫০আপডেট : ০৬ জুন ২০১৬, ০৯:৫০

নাসির উদ্দীন তালুকদার

নির্বাচিত হওয়ার একদিন পরেই মারা গেলেন শরীয়তপুর জেলার নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দীন তালুকদার। রবিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত পৌনে ২টার দিকে নাসির উদ্দীন তালুকদার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

মরহুমের ভাই মফিজ উদ্দীন তালুকদার বলেন, ‘ভাইয়ার এই আকস্মিক মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। নির্বাচনের কারণে গত এক মাস ধরে আমাদের কর্মী-সমর্থকরা দিনরাত পরিশ্রম করেছেন। কিন্তু বিজয়ী হওয়ার একদিন পরেই আমাদের সব আনন্দ বিষাদে পরিণত হলো।’

প্রসঙ্গত, ৪ জুন শনিবার নারায়ণপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নাসির উদ্দীন তালুকদার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রায় ৭০০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সালাহউদ্দীন মাদবরকে পরাজিত করে বিজয়ী হন।

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী