গাজীপুরে প্রতিবেশীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ১৭:০০আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:০৩

গাজীপুর গাজীপুরে প্রতিবেশী নারীকে হত্যার মামলায় এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. নূরুল আমিন ওরফে নূরে আলম ওরফে নূরা (২৩)।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের কুয়েত প্রবাসী শাহাব উদ্দিনের স্ত্রী মিনারা খাতুন (৩৫) গত বছরের ৩১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। পথে একটি পেয়ারা বাগানের কাছে পৌঁছলে আসামি নূরুল আমিন ওরফে নূরা পথরোধ করে বাঁশের লাঠি দিয়ে মিনারা বেগমের মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের মেয়ে আয়েশা বেগম বাদী হয়ে ২ এপ্রিল কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরিদ উদ্দিন তদন্ত শেষে নূরার বিরুদ্ধে গত বছরের ১০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। ওই হত্যা মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসামি নূরা দোষী সাব্যস্ত হলে এই রায় দেন বিচারক। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বরাইদ গ্রামের সাবেক মেম্বার নূর চান শেখের ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রণব কুমার  সরকার (তপন)।

 আরও পড়ুন: ‘পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা’

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের