ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৫:০৪আপডেট : ১২ মে ২০২৪, ১৫:৪১

তাপপ্রবাহের কারণে শিখন ঘাটতি পূরণে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। ঈদের পর তা আর থাকছে না। এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রবিবার (১২ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শনিবার স্কুল খোলা রাখার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু আমরা তাপপ্রবাহের কারণে প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু আমরা চেষ্টা করছি শনিবার আপাতত একটি ব্যবস্থা করে কর্মদিবসগুলো যেন পাই। তবে এটি স্থায়ী কোনও সিদ্ধান্ত নয়।

শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা, সেটাও দেখার দরকার আছে। অতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণিকক্ষে রেখে আমরা অনেক বেশি শিখন ফল অর্জন করবো তা কিন্তু নয়। এটা একটি সাময়িক বিষয়। আমরা আশা করছি আগামী ঈদুল আজহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে না। এটা আমরা অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবো।

আরও পড়ুন- শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
১ অক্টোবর যোগ দেবেন ১৪৩৮৪ সহকারী শিক্ষক
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
কী, কেন, কীভাবেগরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
যেন ‘স্যার’ বলতেই হবে এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
যেন ‘স্যার’ বলতেই হবে এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি