একটি পক্ষ সরকার হটানোর জন্য চোরাগোপ্তা হামলা চালাচ্ছে: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ২৩:২২আপডেট : ০৯ জুন ২০১৬, ২৩:২৫

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার উৎখাতে ব্যর্থ হয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছে ওই দল। একটি পক্ষ সরকার হটানোর জন্য চোরাগোপ্তা হামলা চালাচ্ছে: সেতুমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদের আগে মহাসড়কের পাশে দোকানপাট বসিয়ে রাস্তা দখল করতে দেওয়া হবে না। সিএনজি, থ্রি হুইলারসহ ব্যাটারিচালিত কোনও যানবাহন মহাসড়কে চলাচল করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ঢাকা শহরে নতুন করে সিএনজি নামানোর কোনও পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই। এতে মন্ত্রণালয়ের কোনও নৈতিক সমর্থনও নেই। তবে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে নতুনভাবে পাঁচ হাজার সিএনজি নামানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের মতামত চাওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের গ্র্যান্ড ট্র্যাংক রোডের সংস্কার কাজ রমজান মাসের আগেই শেষ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা করা সম্ভব হয়নি।

ঈদের আগেই গ্র্যান্ড ট্র্যাংক রোডের সংস্কার কাজ সম্পন্ন করতে মন্ত্রী এসময় সড়ক ও জনপথ বিভাগ (সওজের) প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেন।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঊর্ধ্বতনকর্মকর্তাসহ  সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী

/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম