সাভারে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

সাভার প্রতিনিধি
১০ জুন ২০১৬, ১৪:৪৭আপডেট : ১০ জুন ২০১৬, ১৪:৪৯

সাভার সাভারে মাইক্রো ইনটিস্টিউট অব টেকনোলজি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। বাসচাপায় সহপাঠীর  নিহতের প্রতিবাদে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পিযজু (২৩) নিহত হয়।
এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা শুক্রবার বেলা ১২টার দিকে পলিটেকনিকের শিক্ষার্থীরা সাভারের পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তারা বাসচালক ও বাসটিকে আটকের দাবি জানায়। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্য করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ শিক্ষার্থী আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটানাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: লটকন আনবে চাষির সুদিন 

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী