রায়ের প্রতিক্রিয়ায় আহসান উল্লাহ মাস্টারের মা

সব আসামির ফাঁসির দাবিতে সর্বোচ্চ আদালতে যাবো

গাজীপুর প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ১৭:০৩ আপডেট : ১৫ জুন ২০১৬, ১৭:১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মা রুছমতুন্নেসা। বুধবার রায় প্রকাশের পর বাংলা ট্রিবিউনের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় তিনি জানান, সব আসামির ফাঁসিই ছিল তার দাবি। এই দাবি নিয়ে তিনি সর্বোচ্চ আদালতে যাবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাবেন সাবেক এই আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যের মা। 

আহসান উল্লাহ মাস্টারের মাম রুছমতুন্নেসা

রুছমতুন্নেসা বলেন, ‘১২ বছর আগে আমার ছেলেকে মেরেছে। আগের রায়ে ২২ জনের ফাঁসির রায় ছিল। এখন কেন ৬ জনে নামানো হল? আবার খালাস দেওয়া হল? আমরা সব আসামির ফাঁসির দাবিতে সর্বোচ্চ আদালতে যাবো। প্রয়োজনে শেখ হাসিনার কাছে যাবো। আমার সন্তান গেছে, আমি বুঝি বুক খালি হলে কেমন লাগে। খালি বুক নিয়ে এখনও কষ্ট চাপা দিয়ে আছি।’

আহসান উল্লাহ মাস্টারের গ্রাম হায়দারাবাদের অধিবাসী ও পরিবারঘনিষ্ট দুই নারী জাহানারা বেগম ও সেতারা বেগম বলেন, ‘হত্যাকারীদের যাবজ্জীবন হবে কেন? এই রায় মেনে নেওয়ার রায় নয়। সবার ফাঁসি চাই।’

আহসান উল্লাহ মাস্টারের বন্ধু মোহর আলী ও আব্দুল করিম

আহসান উল্লাহ মাস্টারের বাল্যবন্ধু ও চাচা আব্দুল করিম ভুঁইয়া (৭২), বন্ধু আলী আহমেদ (৭২) ও মোহর আলী রায় ঘোষণার আগেই আহসান উল্লাহ মাস্টারের বাড়িতে রায়ের অপেক্ষায় ছিলেন। বাংলা ট্রিবিউনের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারাও বলেন, ‘সব আসামির ফাঁসির রায়ের অপেক্ষায় ছিলাম। আমরা আশা করেছিলাম ২২ জনের ফাঁসির রায় বহাল থাকবে। এখন সেখানে আবার ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট নই, মনে ব্যথা পেয়েছি। আমরা সব আসামির ফাঁসি চাই।’

রায় প্রচারের পর শহীদ আহসান উল্লাহ মাস্টারের বাড়িতে ভিড় করছে স্থানীয় সব বয়স ও শ্রেণি পেশার মানুষ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির দূষণ থেকে মুক্তি পেতে ঘুরে আসুন ভারতের ৫ পরিচ্ছন্ন গন্তব্যে
দিল্লির দূষণ থেকে মুক্তি পেতে ঘুরে আসুন ভারতের ৫ পরিচ্ছন্ন গন্তব্যে
স্ত্রী ‘নিখোঁজ’ বলার দুই বছর পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি
স্ত্রী ‘নিখোঁজ’ বলার দুই বছর পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি
ডেঙ্গুতে মারা গেছেন সাংবাদিক নাদিম হাসান
ডেঙ্গুতে মারা গেছেন সাংবাদিক নাদিম হাসান
৫০ বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
৫০ বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক