মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনে ৩য় ও ৪র্থ ধাপে নির্বাচিত ২৩ চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সোয়া ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা নির্বাচন অফিসার মো. ফয়সল কাদেরসহ প্রশাসন ও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন মুন্সীগঞ্জ সদরের দুই চেয়ারম্যান পঞ্চসার ইউপি’র হাজী গোলাম মোস্তফা, বজ্রযোগিনী ইউপি’র তোতা মিয়া মুন্সী, টঙ্গীবাড়ি উপজেলার ১১ চেয়ারম্যান-সোনারং টঙ্গীবাড়ি ইউপি’র মো. বেলায়েত হোসেন, ধীপুর ইউপি’র আক্তার হোসেন মোল্লা, কামারখাড়া ইউপি’র মহিউদ্দিন হালদার, কাঠাদিয়া শিমুলিয়া ইউপি’র নূর হোসেন বেপারী, বালিগাঁও ইউপি’র হাজী মো. দুলাল, বেতকা ইউপিতে আলম সিকদার, আব্দুল্লাহপুর ইউপি’র আব্দুর রহিম মিয়া, দিঘীরপাড় ইউপি’র মো. আরিফুল ইসলাম হালদার, হাসাইল বানরী ইউপি’র আনোয়ার হোসেন হাওলাদার, আউটশাহী ইউপি’র জহিরুল হক ঢালী, আড়িয়ল ইউপি’র মো. দীন ইসলাম শেখ।
এছাড়াও শপথ নেন লৌহজং উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান। এরা হচ্ছেন কুমারভোগ ইউপি’র লুৎফর রহমান তালুকদার, মেদেনী মন্ডল ইউপি’র মো. আশরাফ হোসেন, গাওদিয়া ইউপি’র মো. মিজানুর রহমান, বেজগাঁও ইউপি’র হাজী মো. আমীর হোসেন তালুকদার, বৌলতলী ইউপি’র আব্দুল মালেক সিকদার, খিদিরপাড়া ইউপি’র মো. আনোয়ার হোসেন, কনকসার ইউপি’র আবুল কালাম আজাদ, লৌহজং-তেউটিয়া ইউপি’র মো. রফিকুল ইসলাম, কলমা ইউপি’র আব্দুল মোতালেব শেখ, হলদিয়া ইউপি’র মো. মোজাম্মেল হক।
আরও পড়ুন: সময়ের প্রয়োজনেই জাসদের সঙ্গে রাজনৈতিক ঐক্য: কাদের
/টিএন/
আপ: এইচকে








