সময়ের প্রয়োজনেই জাসদের সঙ্গে রাজনৈতিক ঐক্য: কাদের

সাভার প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ১৭:৪৪আপডেট : ১৫ জুন ২০১৬, ১৭:৪৪

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 'ইতিহাসের ওপর দাঁড়িয়ে বাস্তবতার নিরিখে সময়ের প্রয়োজনে জাসদের সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা হয়েছে' বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১৫ জুন) দুপুরে সাভারের হেমায়েতপুরে সাভার-সিঙ্গাইর সংযোগ সড়কের সংস্কার কাজের পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

ইতিহাসের অনেক সত্য আছে যার সব কথা সবসময় বলা সমিচীন নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।  

আসন্ন ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ লাঘবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য ঈদের পাঁচদিন আগে থেকে রাজধানীর আশেপাশে ১৫টি পয়েন্টে প্রথমবারের মতো পুলিশের পাশাপাশি রোভার স্কাউটের প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন। এছাড়াও শিশু, বৃদ্ধ এবং নারীদের কথা চিন্তা করে এবার ভ্রাম্যমাণ টয়লেটেরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এছাড়া ঈদে মহাসড়কে যানজট এড়াতে ফিটনেসবিহীন গাড়ি না চালাতে মালিক পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

এর আগে মন্ত্রী সাভার-সিঙ্গাইর সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। এসময় মহাসড়ক দখল করে অবৈধ কাঁচাবাজার ও মহাসড়কের ওপর ব্যাটারিচালিত রিক্সা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্যকে মহাসড়ক দখলমুক্ত করার নির্দেশ দেন। এসময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্যসহ জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ছয়জনের মৃত্যুদণ্ড বহাল, সাতজনের যাবজ্জীবন

জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু

/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের