গোপালগঞ্জে ১৪ হাজার টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ২০:৩১আপডেট : ১৮ জুন ২০১৬, ২০:৪১

. গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ১৪ হাজার টাকার জাল নোটসহ মো. রমজান শেখ (৩৪) নামে এক জাল নোট ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় শনিবার টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক মো. রমজান শেখ টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের মো. মজ্জুম শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, জাল টাকা বেচাকেনা হবে এমন সংবাদে খালেকের বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জাল টাকা ব্যবসায়ী পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে রমজান শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৪টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/এইচকে/

আরও পড়ুন: ১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান!

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম