গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই পিকআপের যাত্রী। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে প্রাথমিকভাবে।
মাওনা হাইওয়ে থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এমসি বাজারে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী পিকআপটি ধাক্কা দেয়। এতে পিকআপটি আংশিক দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পিকআপটিতে মাছ বহনের সরঞ্জাম পাওয়া গেছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।
আরও পড়ুন:
পাসপারমিট বন্ধ: শরণখোলায় ২৫ হাজার জেলে পরিবারে হাহাকার
/বিটি/








