নরসিংদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নরসিংদী প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ১৬:৩৩আপডেট : ২৩ জুন ২০১৬, ১৬:৩৩

নরসিংদী নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার মাধবদী থানার যোগীরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর নাম মো. রাজু মিয়া (৪২)। তিনি কুমিল্লার হোমনা পৌর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাধবদী থানার যোগীরটেকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গ্লাস ভেঙে পড়ে। এসময় বাসটির ১৮ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাইম হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজু মিয়া নামের একজন। আহত অন্যদের মধ্যে গুরুতর অবস্থায় ১ জনকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী