মুন্সীগঞ্জে ১৭০ রাউন্ড গুলি ও ৪টি গ্রেনেড উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ১৬:১৮আপডেট : ২৫ জুন ২০১৬, ১৬:১৮

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় মাটির নিচ থেকে ১৭০ রাউন্ড গুলি ও ৪টি ‘হ্যান্ড গ্রেনেড’ উদ্ধার করা হয়েছে। শনিবার সোয়া ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মসজিদের জায়গায় ভবন নির্মাণ করতে গিয়ে শ্রমিকরা এগুলো দেখতে পান।

এএসপি সামসুজ্জামান বাবু (লৌহজং সার্কেল) গুলি ও গ্রেনেড উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মসজিদের জায়গায় ইমাম সাহেবের থাকার জন্য একটি কক্ষ তৈরির কাজে শ্রমিকরা মাটি কাটতে গেলে গুলি ও অস্ত্র বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ১৭০ রাউন্ড গুলি ও ৪টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় এখানে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।

এএসপি সামসুজ্জামান বাবু বলেন, যেহেতু এগুলি অনেক পুরাতন। তাই প্রাথমিকভাবে ধারণা করছি ১৯৭১ সালে এগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো অকেজো হয়ে গেছে।

আরও পড়ুন:
১৫ মিনিটের কথা বলে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ: শ্বশুর

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী