গাজীপুরে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজন আটক

গাজীপুর প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ১৭:১৭আপডেট : ২৮ জুন ২০১৬, ১৭:২১

গাজীপুরে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালিয়ে তাদের আটক  করা হয়। গাজীপুরে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজন আটক

আটককৃতরা হলেন- যশোর জেলার শর্শা থানার কেরালখালী গ্রামের লিটন হোসেন (২৯), তার ছোট ভাই টিটন (২৩) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কোনাপাড়া গ্রামের আমির হোসেন (২৭)।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালিয়ে পান বোঝাই একটি পিকআপ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা ইয়াবার এ চালানটি গাজীপুরে নিয়ে আসছিল। কিন্তু গাজীপুর পুলিশের বিশেষ নজরদারি ও তৎপরতার কারণে বিপুল পরিমাণ ইয়াবার চালানটি আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামি আমির হোসেন জানায়, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাকের মধ্যে পান ভর্তি একটি খাঁচায় ওই ইয়াবার প্যাকেট গুলো বিশেষ কায়দায় রক্ষিত ছিল। গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে এগুলো নামানোর পর একটি ছোট পিকআপ যোগে ওই পানের খাঁচাটি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।

এদিকে গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম জানান,সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ১১ জনকে আটক করেছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

/এআর/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক