ঝুট নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

সাভার প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ১৮:৩০আপডেট : ২৮ জুন ২০১৬, ১৮:৩০

সাভার সাভারে ঝুট নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবলীগ নেতা ইউসুফ, মামুন, আলমাসসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে সাভার পৌর এলাকার ব্লুটেক্স গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত কয়েক বছর যাবৎ সাভার পৌর এলাকার উলাইল মহল্লার ব্লুটেক্স গার্মেন্টস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছিলেন শাহিন খান। তবে কয়েক মাস ধরে ওই এলাকার অপর যুবলীগ নেতা ফরহাদ হোসেন তার লোকজন নিয়ে ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেয়। এরই সূত্র ধরে মঙ্গলবার দুপুরে যুবলীগ নেতা ফরহাদ হোসেন কারখানার ঝুট বের করতে গেলে অপর যুবলীগ নেতা শাহিন খানের লোকজন বাধা দেয়। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। প্রায় আধা ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয় ১০ জন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে যুবলীগ নেতা ফরহাদ হোসেন বলেন, গত কয়েকম মাস যাবৎ তিনি উলাইল এলাকার ব্লুটেক্স কারখানার সঙ্গে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার হঠাৎ করেই উলাইল এলাকার অপর যুবলীগ নেতা কানা শাহিন তার লোকজনের উপর হামলা চালিয়ে ঝুট বোঝাই ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

অন্যদিকে, যুবলীগের অপর নেতা শাহিন খান বলেন, তিনি গত কয়েক বছর ধরে ব্লুটেক্স কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু কয়েক মাস ধরে ওই এলাকার অপর যুবলীগ নেতা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের উপর হামলা ও অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ব্যবসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:
সিএমপি’র চার ডিসিসহ ১৩ এসপি’র রদবদল

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম