গাইবান্ধার নিখোঁজ ৩ যুবকের সন্ধানে পুলিশের তৎপরতা বৃদ্ধি

গাইবান্ধা প্রতিনিধি
১৭ জুলাই ২০১৬, ১৫:৩৩আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৭:৩১

গাইবান্ধার নিখোঁজ ৩ যুবকের সন্ধানে পুলিশের তৎপরতা বৃদ্ধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিন যুবক দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের সন্ধানে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাদুল্লাপুর থানার ওসি।

তারা হলেন,উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামের ছলিম উদ্দিন সরকারের ছেলে ইদু মিয়া (২৮), ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের দুলু বেপারির ছেলে নজরুল ইসলাম (৪০) ও ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে লিখন মিয়া (২০)।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইসরুল কায়েস জানান,নিখোঁজের পর পরিবারের লোকজন থানায় জিডি করলেও এখন পর্যন্ত তাদের সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।

তিনি আরও জানান,ইদু মিয়া (২৮) চট্টগ্রামের কোস্টগার্ড হেড কোয়ার্টারে কাপড় সরবরাহ করতেন। পাশেই এক বাড়িতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। বিগত ২০১৫ সালের ১৬ ডিসেম্বর হঠাৎ করে তিনি নিখোঁজ হন। তারপর আর বাসায় ফিরে আসেননি। তার মোবাইল সেটটিও বন্ধ। বর্তমানে তার স্ত্রী শাপলা বেগম দুই সন্তান সাবিন (৮) ও সজিবকে (৬) নিয়ে ঢাকায় একটি গার্ন্টেস ফ্যাক্টরিতে কাজ করেছেন।

অপরদিকে নজরুল ইসলাম (৪০) পোষাক করাখানায় কর্মরত থাকার সূত্রে প্রায় ২০ বছর ধরে ঢাকার বসবাস করেন। বিগত ২০১৪ সালের ১৫ জানুয়ারি তিনি সাদুল্লাপুরের গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সেই থেকে তার কোনও সন্ধান পায়নি পরিবারের লোকজন।

ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের রাজা মিয়া জানান, তার ছেলে লিখন প্রামাণিক (২০) ধাপেরহাট বাজারে মুদি দোকান করতেন। বিগত ২০১৫ সালের ১ এপ্রিল দোকান থেকে আর বাড়ি ফেরেননি।  প্রায় ১৪ মাস ধরে নিখোঁজ। বাড়ির কারো সঙ্গে তার যোগাযোগ নেই। এমনকি মোবাইল ফোনেও পরিবারের সঙ্গে কখনো কথা বলেননি।

/জেবি/

আরও পড়তে পারেন : সাত বছর পর জেএমবির পাঁচ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ জন

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী