কিশোরগঞ্জে ছাত্রদল ও শ্রমিকদল নেতা কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ২০:৪৬আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২০:৪৮

  কিশোরগঞ্জে ছাত্রদল ও শ্রমিকদল নেতা কারাগারে

তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আফরান ও শ্রমিক দল নেতা রাজিব আহমেদ আসাদকে  কারাগারে পাঠানো হয়েছে।  জেলা পুলিশের করা মামলায় রবিবার দুপুরে কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। পরে শুনানি শেষে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাউল আকবর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অ্যাডভোকেট আসাদ রেজা দণ্ডিত ছাত্রদল ও শ্রমিকদলের দুই নেতার পক্ষে জামিনের শুনানি করেন।

এর আগে গত ২৬ জুন একই আদালত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আফরান ও শ্রমিক দল নেতা রাজিব আহমেদ আসাদ এই তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে অনুপস্থিত ছিলেন। এছাড়া মামলায় অভিযুক্ত বাকি ২০ নেতাকর্মীকে খালাস দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ২০১৩ সালের ২২ জুন কিশোরগঞ্জে দলীয় নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলের এক পর্যায়ে আখড়া বাজার এলাকায় যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। বিভিন্ন যানবাহন ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওইদিনই কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মেহেদী হাসান বাদি হয়ে ২৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।

/জেবি/

আরও পড়তে পারেন : সোমবার বগুড়ায় বিএনপি’র অর্ধদিবস হরতাল

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান