এক বোনের স্বামী সিরিয়ায় আইএসবিরোধী হামলায় মারা গেছেন

গোপালগঞ্জে দুই বোন নিখোঁজ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ০২:১৯আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ০৫:০১

সায়মা আক্তার মুক্তা ও রাবেয়া আক্তার টুম্পা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার দুই নারী স্বামী-সন্তানসহ কয়েক বছর ধরে নিখোঁজ। সায়মা আক্তার মুক্তা ও রাবেয়া আক্তার টুম্পা নামে ওই দুই নারী ডুমুরিয়া ইউনিয়নের করফা গ্রামের মৃত ছোলেমান শেখের মেয়ে। এর মধ্যে গত বছর সিরিয়ায় আইএসবিরোধী হামলায় নিহত হয়েছেন মুক্তার স্বামী। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের একটি সূত্র এবং স্থানীয় পুলিশ এসব কথা জানিয়েছে।
টুম্পা ও  মুক্তার বাবার বাড়িতে তাদের দূর সম্পর্কের চাচা আসাদ শেখ পরিবার নিয়ে থাকেন। আসাদের স্ত্রী বিউটি বেগম জানান, ছোলেমান শেখের ছেলে-মেয়ের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তিনি খুলনায় ব্যবসা করতেন। গ্রামের বাড়িতে তার জায়গা জমি-আছে। কিন্তু বাড়িঘর নেই। তিনি গ্রামে খুবই কম আসতেন।
তিনি আরও জানান, পাকুড়তিয়া গ্রামে শরিফুল হক ইমনের সঙ্গে টুম্পার এবং সাইফুল হক সুজনের সঙ্গে মুক্তার বিয়ে হয়। ইমন ও সুজন দুই ভাই। তাদের বাবার নাম একেএম আবুল হাসনাত।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদুল হক জানান, টুম্পা ও মুক্তার পৈতৃক বাড়িতে কোনও বাড়িঘর নেই। মুক্তার স্বামী সাইফুল হক সুজন সিরিয়ায় আইএস (ইসলামিক স্টেট) বিরোধী হামলায় নিহত হয়েছেন।

পাকুড়তিয়া গ্রামের বাসিন্দা বায়জিত মিয়া জানান, সুজন সিরিয়ায় আইএসের ঘাঁটিতে বিমান হামলায় নিহত হয়েছে। এ ঘটনার পর পুলিশ সুজনের বাবাকে গ্রেফতার করে। তিনি এখন জেলহাজতে আছেন। গ্রামের বাড়িতে তারা কেউ থাকে না।

করফা গ্রামের বাসিন্দা মো. মোস্তফা শেখ জানান, ছোলেমান ‘করফা সামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রসা’য় ২ বিঘা জমি দান করেন। তার জমিতেই ১৫ বছর আগে মাদ্রাসা স্থাপন করা হয়। ওই মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবুল খায়ের হাওলাদার বলেন, ‘ছোলেমানের মেয়েদের ব্যাপারে কিছুই জানি না। তবে টুম্পা ও মুক্তা স্বামীর হাত ধরে সিরিয়ায় যেতে পারে।’

আরও পড়ুন: বৃহস্পতিবারও পুলিশ সদর দফতরে যাবেন বাবুল আকতার

/এআরএল/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম