ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হবে: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ১৬:৫০আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৬:৫০

ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা জানান।

মুন্সীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার দেশে এসেছে। এখন পর্যন্ত পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২৪টি পাইলিংয়ের কাজও শেষ হয়েছে। এসময় তিনি বন্যা শেষ হওয়া অব্দি এ সরকার বন্যার্তদের পাশে থাকবে বলেও জানান।

এদিকে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, পদ্মা সেতুর ৪০টি সুপার স্ট্রাকচারের মধ্যে ১টি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আগামী ৬/৭ তারিখের দিকে এটি প্রকল্প এলাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ