নারায়ণগঞ্জে পান দোকানদার ও পুলিশের মৃত্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ১৭:০৩আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৭:১৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে পান দোকানদারের মৃত্যু ও এর সূত্র ধরে গণপিটুনিতে পুলিশের একজন কনস্টেবল নিহতের ঘটনা তদন্ত করতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে এ কমিটি গঠিত হয়। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল। তিনি তদন্ত কমিটির সদস্যদের একজন।   

মামুনুর রশিদ মণ্ডল জানান, কমিটির অপর একজন সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফোরকান শিকদার।

প্রসঙ্গত, বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে আবদুল মতিন নামের এক পান দোকানদারকে মাদক বিক্রেতা আখ্যা দিয়ে ধাওয়া করলে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পরে ডুবে মারা যায়। মতিনকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর এর সূত্র ধরে ধাওয়াকারী পুলিশ দলের একজন কনস্টেবল আরিফুরকে গণপিটুনী দেয় স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে উভয়ের মৃত্যু ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) আলামিন তালুকদার বাদী হয়ে  মামলা দায়ের করেন। মামলায় প্রথমে ৮ জনের নাম উল্লেখ করা হলেও পরবর্তীতে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়েছে জানিয়েছেন ওসি মঞ্জুর কাদের।

/এইচকে/

আরও পড়ুন: ‘চোখের সামনে স্বামীরে চুবাইয়া মারলো, ক্যারে আমি প্রতিবাদ করলাম’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম