নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৯ অক্টোবরের মধ্যে দাখিল করতে তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মামলার নির্ধারিত শুনানি শেষে বিকালে আদালত ওই আদেশ দেন। মামলাটি বর্তমানে র্যাবের হেড কোয়ার্টার তদন্ত করছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলার শুনানি হয়। এসময় মামলায় ইতোমধ্যে গ্রেফতার নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হাজী রিপনের ছেলে সালেহ আহমেদ সীমান্ত ও ইউসুফ হোসেন লিটনকে কারাগার থেকে এনে আদালতে হাজির করা হয়। এছাড়া এ মামলায় জামিনে থাকা রিফাত বিন ওসমান ও তায়েব উদ্দিন আহমেদ জ্যাকি আদালতে হাজিরা দিয়েছে।
চাঞ্চল্যকর এ মামলায় আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়া সুলতান শওকত ভ্রমর জামিন নিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখনও বহাল আছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ অপহৃত হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদীনী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর নিহতের বাবা রফিউর রাব্বি বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পরে ১৮ মার্চ রাব্বি পুলিশকে দেওয়া অবগতিপত্রে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ছাত্রলীগের জেলা কমিটির সহসভাপতি রাজীব দাস, নিখোঁজ থাকা জেলা যুবলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম পারভেজসহ সাতজনকে অভিযুক্ত করেন।
আরও পড়ুন:
হাসনাতের মোবাইলে ছিল জঙ্গিদের বিশেষ অ্যাপ
সুন্দরবনে অপারেশন ‘পাইরেটস হান্ট’ শুরু
/বিটি/








