১৩ আগস্ট আট লেন মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৭:০১

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানী ঢাকার শনির আখড়া (যাত্রাবাড়ী-গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের শেষ মাথা) থেকে নারায়ণগঞ্জের শিমরাইল (কাঁচপুর সেতুর পশ্চিম দিকে শিমরাইল বাসস্ট্যান্ড) পর্যন্ত আট লেন মহাসড়ক আগামী ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে মহাসড়কটি পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের সাইনবোর্ডে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি জানান, ১৩ আগস্ট দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সড়কটির উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই আট লেন সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩২ কোটি টাকা। এটিই দেশের প্রথম আট লেনের মহাসড়ক।
ওবায়দুল কাদের বলেন, দেশে যত বড় মহাসড়কই নির্মাণ করা হোক না কেন সড়কগুলো দখল মুক্ত না হলে এর সুফল জনসাধারণ পাবে না। জনপ্রতিনিধিদের ভোটের চাহিদার কারণে অনেক সময় সড়কগুলো দখলমুক্ত করা যায় না। তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাই জনসচেতনা সৃষ্টি করতে হবে।

মন্ত্রী জানান, দেশের আরও কয়েকটি মহাসড়ক পর্যায়ক্রমে আট লেনে উন্নীত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম, জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) বদরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. শরাফত উল্যাহ, প্রকৌশলী সোহেল মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত মহাসড়কের পরের অংশটি দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি অংশ কাঁচপুর সেতু পার হয়ে ঢাকা-সিলেট ও অপর অংশটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক।

আরও পড়ুন:

চাঁদপুরের অলিউল্লাহ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি
জঙ্গি হামলার শিকার হলে যা করণীয়

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান