স্বাভাবিক হতে শুরু করেছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ১৮:০৮আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৮:২৭

স্বাভাবিক হতে শুরু করেছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল

টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর দেশের বৃহত্তর ফেরি সার্ভিস পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রো-রো ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়ায় পদ্মায় বিলীন হয়ে যাওয়া চারটি ঘাটের মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকে তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হয়েছে। শনিবার সকালের দিকে এই রুটে রো-রো ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। 

বিআইডব্লিউটিসি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মেরামত শেষে দৌলতদিয়ার ফেরিঘাটের দু’টি র‌্যামই (ঘাট)এক সঙ্গে খুলে দেওয়া হয়েছে।   

বৃহস্পতিবার দুপুর ১টায় সরেজমিন দেখা যায়, শেষ মুহূর্তে ৩নং ঘাটের র‌্যামে বালু ও ইট ফেলে পণ্টুনে যানবাহন উঠা-নামার উপযোগী করছে কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যে ঘাটটিতে ইউটিলিটি ফেরি শাপলা-শালুক এসে ভেড়ে। ফেরিটিতে ৪/৫টি প্রাইভেট কার থাকলেও সাধারণ যাত্রী ছিল প্রায় সহস্রাধিক। পদ্মা-যমুনা উত্তাল হয়ে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ফেরিগুলোই এখন যাত্রী পারাপারের একমাত্র ভরসা হয়ে উঠেছে।

পাশের ৪নং ঘাটটিতে দেখা যায় ফেরি চলাচল অব্যাহত থাকলেও ঘাট সংলগ্ন ভেঙে যাওয়া পাকা সড়কের ১৮২ ফুট এলাকা জুড়ে নীচ থেকে বালু ধসে সেখানে ফেলানো অনেকগুলো বালুর বস্তা ভেসে গেছে। ফলে ওই এলাকাটি আবারও ঝুকিপূর্ণ হয়ে গেছে। এছাড়া ওই ঘাট থেকে ৩নং ঘাট পর্যন্ত আরও অন্তত ৫০ মিটার এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা সদ্য ধসে যাওয়া এলাকাসহ নতুন করে ১০ মিটার এলাকায় প্রতিরক্ষামূলক কাজ শুরু করলেও বাকি ৪০ মিটার এলাকা অরক্ষিত রয়েছে। এ অংশের কাজ নিয়ে  সড়ক ও জনপদ বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র মধ্যে রশি টানাটানি চলছে বলে এলাকাবাসীর ধারণা।

ঘাটের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসি’র ম্যানেজার (মেরিন) আব্দুস সাত্তার জানান, তিনটি ঘাট যান পারাপারের উপযোগী হওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন বোঝাই করে রোরো (বড়) ফেরি কেরামত আলী, এনায়েতপুরী ও শাহজালাল ছেড়ে এসে দৌলতদিয়া ঘাটে ভিড়তে সক্ষম হয়েছে। পরবর্তীতে অপর রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ভাষা সৈনিক ড. গোলাম মওলা চলাচল শুরু করবে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, এ রুটের তিনটি ঘাটই ছোট-বড় সব ধরনের ফেরি চলাচলের জন্য উপযোগী হয়েছে। তবে তীব্র স্রোত ও ভাঙন অব্যাহত থাকায় ১নং ঘাটটি সচল করতে আপাতত কোনও কাজ করা সম্ভব হচ্ছে না। চার নং ঘাটের ধসে যাওয়া অংশসহ নতুন করে ভাঙন শুরু হওয়া এলাকায় সড়ক ও জনপদ বিভাগ কাজ করবে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ এ ঘাটটি রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সড়ক ও জনপদ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সবাই চরম উদাসিনতা দেখিয়েছে। যে কারণে আজকে ঘাটের এ ভয়াবহ অবস্থা হয়েছে। অনেক আগেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হলেও কর্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকায় দেখা যায়, অন্তত ৩ শতাধিক বিভিন্ন মালবাহী ট্রাক প্রায় ১ সপ্তাহ ধরে আটকে আছে। আটকে থাকা চালক মনির হোসেন, আমজাদ হোসেন ও মতিউর রহমান জানান, সাতদিন ঘাটে আটকে থেকে অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক পুলিশ তাদের টিকিটগুলো ফেরত দিয়েছে। আশা করছেন আজ নদী পার হতে পারবেন।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) সফিকুল ইসলাম জানান, তিনটি ঘাট চালু ও বড় ফেরিগুলো চলতে শুরু করায় ঘাটে ৫/৭ দিন ধরে আটকে থাকা সব যানবাহন পর্যায়ক্রমে পার করা হবে। আশা করা হচ্ছে দ্রুত ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

/জেবি/

আরও পড়তে পারেন : বিছনাকান্দিতে পানিতে ডুবে বুয়েটের দুই ছাত্রের মৃত্যু


সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী