শনিবার দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ১৪:৪১আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৪:৪১

শনিবার দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শনিবার (১৩ আগস্ট) ঢাকা থেকে মাওয়া ও মাদারীপুরের পাঁচ্চর হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৫৫ কিলোমিটার চার লেন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে তেঘড়িয়া এলাকায় প্রাকপ্রস্তুতি পরিদর্শনে এসে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও জানান, পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই এ চার লেন এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হবে। এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ২৫২ কোটি টাকা। এটি দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর ও বাংলাদেশ সেনাবাহিনী।

তিনি জানান, আগামীকাল শনিবার বেলা পৌনে ১২টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

আরও পড়ুন:
‘বঙ্গ বাহাদুর’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ