জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে দুইদিন ধরে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ১৬:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৬:৫৭

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে দুইদিন ধরে ফেরি চলাচল বন্ধ রাজবাড়ী জেলার জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে গত দুইদিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘাটের উভয় পাশে  আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। যাত্রীবাহী বাসগুলোকে ঘোরা পথে যেতে হচ্ছে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে নদীতে প্রচন্ড স্রোতের কারণ দেখিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে রাজবাড়ী জেলা সড়ক ও জনপথ বিভাগের ফেরি উপ-বিভাগ।

এ রুটে চলাচলকারী যানবাহনের যাত্রী ও চালকরা জানান, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের সহজ মাধ্যম হলো রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ও পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুট। এ রুটে প্রতিদিন শত শত যানবাহন নদী পার হয়। কিন্তু ঘাট বন্ধ হওয়ায় এখন কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে দেড় শতাধিক কিলোমিটার পথ ঘুড়ে উত্তরবঙ্গে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে।

এ নৌরুটে মাত্র দুটি পুরাতন ইউটিলিটি ফেরি  রয়েছে যা অধিকাংশ সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল থাকে বলে অভিযোগ এ রুটের যাত্রীদের।

চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরী জানান, এই রুটে নতুন ও শক্তিশালী ফেরি সংযোজন করে অবিলম্বে সহজ পারাপার নিশ্চিতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান,এ রুটে চলাচলকারী ফেরি দুটি অনেক পুরাতন। যা স্রোতের প্রতিকূলে চলার উপযোগী নয়। তাই দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন:

নারীকে দিয়ে ফাঁদে ফেলে অর্থ আদায়: গ্রেফতার এসআই বরখাস্ত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের