নারীকে দিয়ে ফাঁদে ফেলে অর্থ আদায়: গ্রেফতার এসআই বরখাস্ত

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ১১:১৯আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১১:১৯

খুলনা নারী দিয়ে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার খুলনা সদর থানাধীন নিরালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ওই ঘটনায় গ্রেফতার অন্য চারজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, নারী দিয়ে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের মামলা দুটি নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরখাস্ত হওয়া এসআই  সোহেল রানা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, চাঁদাবাজির অভিযোগ পেয়ে নিরালা ফাঁড়ির ইনচার্জ এসআই  সোহেল রানাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝীর নির্দেশে ১৪ আগস্ট পুলিশ লাইনে ক্লোজ করা হয়। ১৫ আগস্ট মামলা হওয়ার পর ১৬ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ওইদিনই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওসি বলেন, শুরুতে থানার এসআই  তাপস রায় মামলা দুটির তদন্তভার পেয়েছিলেন। পরে ১৬ আগস্ট রাতে কেএমপি কমিশনারের নির্দেশে মামলা দুটির তদন্তভার নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রমজান আলীর মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা শাখা-ডিবির ইন্সপেক্টর নাফিউর রহমান জানান, বুধবার খুলনা মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর আদালতে চার আসামির জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত আক্তার ওরফে রুনা ও সীমার পাঁচদিন, রাজু শেখের তিনদিন এবং বিকাশ এজেন্ট মো. আব্দুল হামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার বিকেলে খুলনা জেলা কারাগার থেকে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

অপরদিকে, রফিকুল ইসলামের মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা শাখা-ডিবির ইন্সপেক্টর মো. মমতাজুল হক বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে এসআই সোহেল রানা এবং রাজু শেখ তার মামলার আসামি। তাদের ওই মামলায় তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে। তবে তিনি এখনও মামলার কপি হাতে পাননি বলে জানান।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. রমজান আলীকে কৌশলে ডেকে নিরালা আবাসিক এলাকায় আনেন স্বপ্না আক্তার ওরফে রুনা। এরপর নিরালা আবাসিক এলাকার (রোড নং-১৭, বাড়ি নং-২৯৫) একটি বাড়িতে নিয়ে রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করা হয়। কিছ্ক্ষুণ পর সহযোগী সীমা, রাজু শেখ, মহিন আরা বেগম এবং স্থানীয় নিরালা পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) এসআই সোহেল রানাসহ কয়েকজনকে নিয়ে স্বপ্না ঘরে ঢুকে এবং রমজানকে মারধর করে। একপর্যায়ে সীমাকে নগ্ন করে তার পাশে দাঁড় করিয়ে এসআই সোহেল রানা নিজের মোবাইলে তা ভিডিও করেন। পরে এসআই সোহেল রানা পুলিশ কমিশনারসহ ঊর্দ্ধতন কর্মকর্তাদের কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে রমজান আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে রেকর্ডকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এ অবস্থায় রমজান আলী তার স্ত্রীর মাধ্যমে এসআই সোহেল রানার নির্দেশনা অনুযায়ী খুলনা সদর থানা সংলগ্ন বিকাশ এজেন্ট আব্দুল হামিদের নম্বরে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। আরও ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির পর রমজানকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর রমজান আলী বাদী হয়ে এসআই সোহেল রানাসহ ৯ জনকে আসামি করে খুলনা সদর থানায় চাঁদাবাজির মামলা করেন। অপরদিকে, রফিকুল ইসলাম নামেও অপর এক ব্যক্তিকে গত ৫ আগস্ট একইভাবে ফাঁদে ফেলা হয়। তার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনিও ১৫ আগস্ট এসআই সোহেল রানাসহ ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

আরও পড়ুন:
এইচএসসিতে পাসের হার ৭৪.৭

/বিটি/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী