ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদাবাজি: জবানবন্দি দিলো সেই মাদ্রাসা ছাত্রী

ফেনী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ০৯:৩১আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০৯:৩১

আইন-আদালত ফেনীর সোনাগাজীতে ধর্ষণের ভিডিও ধারণের ঘটনার বর্ণনা দিলো ফেনীর নির্যাতিত সেই মাদ্রাসা ছাত্রী। বৃহস্পতিবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক বদিউল আলমের কাছে নির্যাতিত মাদ্রাসা ছাত্রী জবানবন্দি দেয়।

সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান,বখাটে ধর্ষক ওমর ফারুককে গ্রেফতার ও ভিডিওটি উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ‘মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হলে বখাটের পক্ষ নেওয়া স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম নির্যাতিতা ও তার মাকে রাতেই থানায় নিয়ে যান। নির্যাতিতার মা বাদী হয়ে বখাটে ওমর ফারুককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

এদিকে, বুধবার ফেনী আধুনিক সদর হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়। চিকিৎসকরা ধর্ষণের আলামত পেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ফেনীর সোনাগাজী চর গোপালগাঁও গ্রামের মো. মোস্তফার  ছেলে ওমর ফারুক দীর্ঘদিন একই এলাকার এক প্রবাসীর মেয়েকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। কিছুদিন আগে মেয়েটিকে একা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ওমর। ঘটনাটি কাউকে না জানাতে ভিডিও প্রকাশসহ নানা ধরনের হুমকি-ধামকি দেয় সে। পরে ওইদিন রাতেই মেয়েটির মায়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে ওমর। এ ঘটনার পর নির্যাতিতা শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

আরও পড়ুন:
মাদ্রাসাছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম