টাঙ্গাইলের গোপালপুরে নদী থেকে শামীম (৪৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে বৈরাণ নদীর সুন্দর ঘাট ব্রিজপাড় এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শামীম উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বিলডগা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈরাণ নদীর সুন্দর ঘাট ব্রিজপাড় এলাকায় স্থানীয়রা কচুরিপানা পরিষ্কার করার সময় হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছে।
সেনা সদস্য শামীম পাঁচদিন আগে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলেও জানান ওসি।
আরও পড়ুন:
/বিটি/








