শিবপুরে স্কুলছাত্র জিসান হত্যা মামলার এক আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৬, ১৭:১১আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৭:১৪

নরসিংদীর শিবপুরে আলোচিত স্কুলছাত্র জিসান হত্যা মামলার পলাতক আসামি মো. আশিক মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

জিসান হত্যা মামলার আসামি আশিক র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, র‌্যাব-১১ এর গোয়েন্দা দল আসামিদের গতিবিধি নজরদারিতে রেখে আশিক মিয়াকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মো. নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে গাজীপুর জেলার কাপাসিয়া থানার সন্মানিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্কুলছাত্র জিসান হত্যা মামলার পলাতক আসামি মো. আশিক মিয়াকে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই পবিত্র ঈদ-উল-ফিতরের দিন মনোহরদী উপজেলার সাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমির ৮ম শ্রেণীর ছাত্র মো. জিসান মিয়াকে (১২) শিবপুর থানা এলাকায় কথা কাটাকাটির জেরে স্থানীয় বাসের হেলপার ও চালক পিটিয়ে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে জিসান মারা যায়। পরে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম