ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

সাভার প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ১৭:৪২আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৭:৪৩

মুখোমুখি সংঘর্ষ ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার মাসের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২০ যাত্রী। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আরিচা থেকে প্রায় ৩০জন যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুড়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাদে পড়ে চার মাসের এক শিশু নিহত হয়। এতে আহত হয় আরও ২০ যাত্রী।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: অসময়ে চাল কিনছে সরকার, কেজি প্রতি দর বেড়েছে ৫ টাকা

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী