কোটালীপাড়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ২০:০৬আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২০:০৬

পানিবন্দি হয়ে পড়েছে কোটালীপাড়া উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ। ভারীবর্ষণ ও জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের অনেক বাড়ি-ঘর। ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়ে গেছে রাস্তা।

কোটালীপাড়ায় পানিবন্দি মানুষজন কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, ‘আমার ইউনিয়নের চকপুকুরিয়া, রামনগর, বৈকণ্ঠপুর, রুথিয়ারপাড়, নলুয়া, কুমরিয়া গ্রাম পানিতে তলিয়ে গেছে। ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।’

কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, ‘আমার ইউনিয়নের ধোড়ার, বানিয়ারী, জামুলা, তিলবাড়ী ও চৌরখুলী গ্রাম প্লাবিত হবার কারণে অনেক বাড়ি, গ্রামীণ রাস্তা ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।’

কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, ‘আমার ইউনিয়নের মানুষ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। বৃষ্টি ও জোয়ারের পানিতে মাছ ভেসে গেছে। ঋণের বোঝা নিয়ে মাছচাষীরা দিশেহারা হয়ে পড়েছে। গ্রামবাসীদের দুর্দশা চরম আকার ধারণ করেছে।’

কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন বলেন, ‘হঠাৎ বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় উপজেলার নিম্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিষয়টি নিয়ে আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। প্লাবিত এলাকার মানুষকে আমরা সব প্রকার সাহায্য সহযোগিতা করবো।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম