ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কুষ্টিয়ায় এক লাখ মানুষ পানিবন্দি

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৮:৫০আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:৫৬

ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কুষ্টিয়ায় এক লাখ মানুষ পানিবন্দি ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কুষ্টিয়ায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রবিবারও পদ্মা নদীর পানি অব্যাহতভাবে বেড়েই চলেছে। ভারত নিয়ন্ত্রিত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ঘণ্টায় ঘণ্টায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

পদ্মার পানি হার্ডিঞ্জ সেতু এলাকায় বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। ইতিমধ্যে দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৫টি ও ভেড়ামারা উপজেলার দুটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি ঢুকে পড়ায় দৌলতপুর উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে শাখা নদীতেও পানি বাড়ছে। যেভাবে পানি বাড়ছে, তা অব্যাহত থাকলে কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।  

এদিকে, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। উপজেলার মরিচা ইউনিয়নের মূল্লুকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পানিবন্দি মানুষের অভিযোগ, শুক্রবার সকাল থেকে তারা পানিবন্দি অবস্থায় রয়েছে। ঘরের সব কিছুই পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ঘরে রাখা সব ফসল। এসব এলাকায় তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কিন্তু কেউ খোঁজ নিচ্ছে না।

ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কুষ্টিয়ায় এক লাখ মানুষ পানিবন্দি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নৈমূল হক জানান, কুষ্টিয়ার পদ্মা নদীতে পানির বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। শনিবার বিকেলে পানির প্রবাহ ১৪ দশমিক ২০ সেন্টিমিটার রেকর্ড করা হয়। রবিবারও পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বন্যায় দুই ইউনিয়নের ৪ হাজার কৃষকের প্রায় ১৮’শ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

দৌলতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ২৪টি প্রাথমিক ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানি কমে গেলে পুনরায় পাঠদান করা হবে।

দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও সাইদুর রহমান জানান, তাৎক্ষণিক দুই ইউনিয়নে ১৩ টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। প্রয়োজনে আরও ত্রাণ সরবরাহ করা হবে।

এদিকে, রবিবার বেলা ১টার দিকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

আরও পড়ুন:

পদ্মার পানি বেড়ে রাজশাহী শহর রক্ষা বাঁধে ফাটল

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের