মানিকগঞ্জে এমপি হতে চেয়েছিলেন মীর কাসেম

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৫:৪৫আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৫:৪৯

মীর কাসেম
মানিকগঞ্জের পিয়ারু ওরফে মিন্টু এখন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মীর কাসেম। ২০০৭ সালে মানিকগঞ্জ-২ (সাবেক-৩, হরিরামপুর-সিংগাইর) আসনে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল এই ঘাতক মীর কাসেম আলীর। নির্বাচন করতে জোর লবিং-ও করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে এই আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত ওয়ান ইলেভেনের কারণে ওই নির্বাচন আর হয়নি।

সুতালরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালরি ইউনিয়নের মুন্সীডাঙ্গি গ্রামে বাড়ি ছিল মীর কাসেম আলীর। ওই গ্রামটি এখন পদ্মা নদীগর্ভে।   

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে রাষ্ট্রপক্ষের দাখিল করা নথিপত্রে উল্লেখ করা হয়েছে মীর কাসেম আলীর জন্ম ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর। ডাকনাম  পিয়ারু ওরফে মিন্টু। বাবা মীর তৈয়ব আলীর চার ছেলের মধ্যে তিনি দ্বিতীয়। বাবার চাকরি সূত্রে ছোটবেলা থেকে চট্টগ্রামে থাকতেন। 

কিন্তু অনুসন্ধানে জানা গেছে, মীর কাশেম আলীর বাবা তৈয়ব আলীর বাড়ি ছিল সুতালরি ইউনিয়নে। তবে বছর ১৫ আগে মীর কাসেম আলী হরিরামপুর উপজেলার চালা গ্রামে প্রায় ৫০ শতাংশ জমি কেনেন। সেখানে গড়ে তোলেন একটি মসজিদ। তবে কোনও বাড়িঘর করা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মাঝে মাঝে ওই গ্রামে আসতেন। মসজিদে দলের লোকজনকে নিয়ে বসতেন। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি আর প্রকাশ্যে মানিকগঞ্জে আসেননি।

অনুসন্ধানে জানা গেছে মনিকগঞ্জ-৩ আসনে নির্বাচন করার জন্যই তিনি ওই জমি কিনেছিলেন। সেখানে একটি বাড়ি করারও ইচ্ছা ছিল। ২০০৭ সালে যে নির্বাচনের কথা ছিল তখন মীর কাশেম আলী মানিকগঞ্জ-৩ (হরিরামপুর-সিংগাইর) আসনে বিএনপি-জামায়েত জোটের পক্ষ থেকে প্রার্থী হওয়ার জন্য জোর লবিং শুরু করেন। কিন্তু পরবর্তীতে এই আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ান।  শেষ পর্যন্ত ওয়ান ইলেভেনের কারণে ওই নির্বাচন আর হয়নি।

আরও পড়ুন:
মীর কাসেমের ফাঁসির রায় বহাল

মীর কাসেমের ফাঁসির রায়ে সন্তুষ্ট ‘ডালিম হোটেলের বন্দিরা’

‘মীর কাসেমকে মানিকগঞ্জের মাটিতে দাফন করতে দেওয়া হবে না’

 /বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম