টানা তিনদিন সংস্কার কাজ চালিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ৩নং ফেরিঘাট চলাচলের উপযোগী বলে ঘোষণা করে বিআইডব্লিউটিএ। কিন্তু ২৪ঘণ্টা পার হওয়ার আগেই শুক্রবার দুপুর ১২টার দিকে এটি আবারও বন্ধ হয়ে গেছে। বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘাট বন্ধ ও ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। রাজধানী ঢাকাগামী কোরবানীর পশু বোঝাই ট্রাক সিরিয়ালে আটকে পড়ায় গরু নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।
এদিকে নদীতে তীব্র স্রোতে ও ভাঙনের কারণে বার বার ঘাট সংস্কার করেও স্থায়ী সমাধান করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন: উল্টো পথে গাড়ি চললেই মামলা: সেতুমন্ত্রী
/এআর/








