‍উল্টো পথে গাড়ি চললেই মামলা: সেতুমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৬

গাজীপুরে উল্টো পথে গাড়ি চললেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রী অথবা ভিআইপির যার গাড়িই হোক না কেন-সবার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে। ‍উল্টো পথে গাড়ি চললেই মামলা: সেতুমন্ত্রী  

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সারাবো এলাকায় শেখ ফজিলাতুননেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে কালিয়াকৈর-নবীনগর সড়কে আন্ডারপাসের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাটে শৃঙ্খলার অভাব। কারও ধৈর্য নেই। উল্টো সাইড দিয়ে গাড়ি চলে। এ কারণে মহাসড়কে যানজট আরও  বেশি সৃষ্টি হয়। এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারবো এমন আশ্বাস দিচ্ছি না। তবে সর্বাত্মক চেষ্টা করবো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ঘরমুখো মানুষদের স্বস্তি দিতে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। যানজট নিরসনে পুলিশের সঙ্গে রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীও নিয়মিত খোঁজখবর রাখছেন।’

আন্ডারপাস নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ২১৭ টাকা। এর দৈর্ঘ্য ৩৪ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৫ মিটার। এর নির্মাণ কাজ শুরু হয় গত ২৬ জানুয়ারি। আন্ডারপাসটি দিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও গার্মেন্টস শ্রমিকসহ সবাই নিরাপদে চলাচল করতে পারবেন বলেও জানান মন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবউদ্দীন খান, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।

ছবি: ফাইল ফটো

আরও পড়ুন: সুন্দরবনে ২০ জেলেকে অপহরণ 

/এআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম