জামালপুরে নিজ বাড়িতে হিজড়া নেতা খুন

জামালপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৮

জামালপুরে নিজ বাড়িতে হিজড়া নেতা খুন জামালপুরে নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে ঢাকার হিজড়া নেতা হায়দার আলী কলি খুন হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হায়দার আলীর ঘরে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত প্রবেশ করে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রাতে ইসলামপুর উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীন এ আলম জানান, নিহত হায়দার আলী কলি ঢাকার গুলশান এলাকার হিজড়াদের নেতা। তিনি দুদিন আগে গ্রামের বাড়ি ইসলামপুরের বটচর গ্রামে আসে।  

ধারণা করা হচ্ছে, হিজড়াদের অভ্যন্তরীণ বিরোধ বা অন্য কোনও কারণে এঘটনা ঘটতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে মামলার দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন দ্বীন এ আলম ।

লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন বাজিতপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের