গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানার মালিকের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। কারখানা মালিক মকবুল হোসেন লেচু মিয়াসহ এতে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন টঙ্গী থানার উপ পরিদর্শক অজয় চক্রবর্তী।
টঙ্গী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ মামলায় মকবুল হোসেন ছাড়া অন্য অভিযুক্তরা হলেন মকবুল হোসেনের স্ত্রী মোসাস্মৎ পারভিন, কন্যা হাবিবা, জামাতা সফিউদ্দিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ ও ডিএমডি আলমগীর হোসেন।
এদিকে, ১১ সেপ্টেম্বর রাতে নিহত শ্রমিক জুয়েলের বাবা আবদুল কাদের বাদী হয়ে টঙ্গী থানায় প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় কারখানা মালিক মকবুল হোসেনকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছিল। ওই মামলার অন্যান্য অভিযুক্তরা ছিলেন মকবুল হোসেনের স্ত্রী মোসাম্মৎ পারভিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ ও ডিএমডি আলমগীর হোসেন।
প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর শনিবার ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৪ জন নিহত ও ৪০ জন আহত হন।
আরও পড়ুন-
কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫
লুই কানের মূল নকশা পেলেই জিয়ার কবর অপসারণ
/এফএস/








