গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৫

টুম্পা

গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মিয়ার বিরুদ্ধে তার স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম নুশরাত জাহান টুম্পা (৩০)। সোমবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টুম্পা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মেয়ে। কাউন্সিলর সোলায়মান তার স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার উত্তরায় কয়েক বছর ধরে বসবাস করছেন।

ঢাকা উত্তরার পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই ) শাহেদ পারভেজ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ রয়েছে। ঘটনাটি হত্যা কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে।

টুম্পার বাবা নজরুল ইসলামের অভিযোগ, ১২ বছর আগে সোলায়মান মিয়ার সঙ্গে টুম্পার বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর থেকে বিভিন্ন সময় টুম্পাকে নির্যাতন করতো সোলায়মান। সোলায়মানের মাদকের নেশা ও নারী সংক্রান্ত সমস্যা তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো।

রবিবার বিকালে সোলায়মান, টুম্পা ও তার ভাই সাঈদ স্ত্রীসহ বসুন্ধরা এলাকায় বেড়াতে যান। এসময় মোবাইলে অন্য একটি মেয়ের ছবি দেখে সোলায়মানের সঙ্গে টুম্পার কথা-কাটাকাটি হয়। রাতে সোলায়মান ও টুম্পাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে ভাই সাঈদ তার স্ত্রীকে নিয়ে চলে আসে। তাদের সন্তান নাফি (৮) উত্তরায় তার নানা নজরুল ইসলামের বাসায় ছিল। রাতের কোনও একসময় টুম্পাকে নির্যাতন করে হত্যার পর সোলায়মান বাসা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে কাজের বুয়া বাসায় দরজা বন্ধ দেখে টুম্পার মার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন।

খবর পেয়ে তারা বাসায় এসে জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এসময় তারা খাটের ওপর টুম্পার দেহ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুম্পাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সোলায়মান পলাতক রয়েছেন।

 স্বজনদের দাবি, টুম্পার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

/এমডিপি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ