টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৯

গাজীপুর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা  বিক্ষোভ করেছেন। বুধবার সকালে বিসিক শিল্প এলাকার কেন্টো এশিয়া লিমিটেড কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বেলা ১১টার দিকে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বর্তমানে তারা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

শ্রমিকরা জানান, স্টাফদের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শ্রমিকদের চলতি মাসের বেতনসহ বিভিন্ন পাওনা না দিয়ে কর্তৃপক্ষের স্বাক্ষরবিহীন প্রতিষ্ঠানটি বন্ধের একটি নোটিশসহ গেইটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে শ্রমিকরা আজ  সকালে কর্মস্থলে গিয়ে কারখানার ফটকে তালা দেখতে পান। এ সময় বেতন ভাতা পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তাহমিদুল ইসলাম জানান, শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতনের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ থামিয়ে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বাসায় যান। সেখানে তাকে না পেয়ে বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধায় সড়ক অবরোধ করতে না পারায় বর্তমানে তারা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন:
ছেলের দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন বাবা

/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের