টাম্পাকোয় নিহতদের শনাক্তে রক্ত ও লালা দিলো স্বজনরা

গাজীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ০৩:০৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ০৩:২৫

টাম্পাকো টাম্পাকো দুর্ঘটনায় নিহত ছয়জনের লাশ শনাক্ত করতে ১৮ জনের লালা ও রক্ত নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর মালিবাগে পুলিশের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবে এসব নমুনা সংগ্রহ করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে থাকা ৬ লাশের ডিএনএ-এর সঙ্গে এসব নমুনা মিলিয়ে দেখা হবে।

টাম্পাকো দুর্ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন। পুলিশ জানায়, নিখোঁজ প্রত্যেকের দু’জন করে মোট ১৮ জন স্বজন রক্ত ও লাল দিয়েছেন। আগামী রবিবার আরও কয়েকজনের কাছ থেকে এ নমুনা সংগ্রহ করা হবে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) ও টাম্পাকোর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, নিখোঁজ শ্রমিক জয়নুল আবেদিন (৩৮), অপারেটর রেদোয়ান আহম্মদ (৩৭), স্কুটিং অপারেটর মো. অনিসুর রহমান (৩০), সহকারি অপারেটর মো. জহিরুল ইসলাম (৩৮), অপারেটর রিয়াজ হোসেন মুরাদ (২২), আজিম উদ্দিন (৩৫), নাসির উদ্দিন (৩৫), মাসুম আহমেদ (৩০) ও রফিকুল ইসলামের (৩০) স্বজনরা ডিএনএ নমুনা (লালা ও রক্ত) দিয়েছেন। বাকি দু’জন মামুন (২৮) ও চুন্নু মোল্লার (২২) স্বজনরা রবিবার রক্ত ও লালা দেবেন।

এসআই সুমন বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছয়জনের কোনও পরিচয় মেলেনি। তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর ভোরে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়। নিহত হয় ৩৫ জন। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন, শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে মোট পাঁচটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। টাম্পাকো মালিকের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে দুটি মামলা হয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: বাবাকে পুড়িয়ে হত্যার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের