বাবাকে পুড়িয়ে হত্যার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ২০:২১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ২০:২১

নিহত এটিএম রফিকুল হুদ ও তার ছেলে ফরিদপুরে ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবা এটিএম রফিকুল হুদার (৪৮) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকালে নিহত রফিকুলের ভগ্নিপতি আকরাম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মুগ্ধকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
কোতোয়ালী থানার ওসি মো.নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নিহত রফিকুলের লাশ জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের পরিবার এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর শহরে নিজের মা-বাবার শরীরে আগুন দেয় তাদের একমাত্র কিশোর ছেলে মুগ্ধ। এতে রফিকুল হুদা গুরুতরভাবে দগ্ধ হন। তার স্ত্রী সিলভিয়া হুদা ও ওই ছেলে সামান্য দগ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রফিকুলের অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের স্থানান্তর করা হয়। বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

আরও পড়ুন: বাবা-মার অতি প্রশ্রয়েই বখে যায় মুগ্ধ

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী