গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত, আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৪

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহতের ঘটনায় চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ জানান, এই ঘটনায় তিন জন আটক করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ বাগবাড়ি মসজিদ প্রাঙ্গণে সালিশ বৈঠকে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা শিক্ষার্থীদের বেত্রাঘাত ও জরিমানার রায় দেন।

জানা গেছে সহপাঠীদের সঙ্গে নৌ ভ্রমণে গিয়ে স্কুলছাত্র আরাফাত হোসেনের মৃত্যু হয়। ওই ঘটনায় সালিশ থেকে ২৩ শিক্ষার্থীকে ২৫ বার বেত্রাঘাতে ও সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত মো. সুমনের বাবা তোফাজ্জল হোসেন বাদি হয়ে চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মধ্যরাত থেকে সকাল পযর্ন্ত অভিযান চালায় পুলিশ। এসময় এজাহারভুক্ত ৩ জনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায় বেত্রাঘাতে আহত শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ