নারায়ণগঞ্জে দুই পূজা কমিটির সভাপতি মুসলমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ০৬:০২আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৬:০২

দুর্গা পূজা নারায়ণগঞ্জ শহরে মাসদাইরে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের পাশেই সিটি করপোরেশনের কবরস্থান ও শশ্মান। গা-ঘেঁষা এ দুটি স্থাপনা সেখানকার সাম্প্রদায়িক প্রীতির বড় একটি উদাহরণ। এই প্রীতির আরেকটি নজির তৈরি হয়েছে সেখানে। নারায়ণগঞ্জ শহরে এবার দুর্গোৎসবের দুটি কমিটির সভাপতি হলেন মুসলমান। এ ছাড়া আরও একটি পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য মুসলমান।

নারায়ণগঞ্জে এ বছর ১৯৬টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে নারায়ণগঞ্জ মহানগরে আছে ৬৫টি মণ্ডপ।

জানা গেছে, শহরের নিতাইগঞ্জে প্রজন্ম প্রত্যাশা পূজা উদযাপন কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ। গত বছর থেকে তিনি এ কমিটির সভাপতির দায়িত্বে আছেন। এর আগে এ কমিটির সভাপতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকার সাহা। তিনি বলেন, ‘জেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজের চাপ কমাতে ওই পূজা কমিটির পদ থেকে সরে আসি।’

মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘আমরা ছোট থেকে বড় হয়েছি পূজা ও ঈদের আনন্দ ভাগাভাগি করে। আমাদের দৃষ্টিতে, ধর্ম যার-যার, উৎসব সবার।’

অন্যদিকে শহরের নগর খানপুর সিদ্ধিগোপাল আখড়া পূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে আছেন ব্যবসায়ী মঞ্জুর হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমে আমরা বন্ধুরা মিলে পূজা শুরু করি। তারপর পূজা কমিটি থেকে সরে আসার চেষ্টা করলেও এলাকার সবার অনুরোধে এখনও সভাপতি থাকতে হচ্ছে। তবে এখনও পূজায় কোনও প্রতিবন্ধকতা তৈরি হয়নি।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, ‘ধর্মীয়ভাবে পূজা হিন্দুদের হলেও উৎসব সবার। আমার প্রত্যাশা, নারায়ণগঞ্জের মতো সব জেলায় এই বিশ্বাস ছড়িয়ে পড়ুক।’

/এআরএল/

আরও পড়ুন: 

গাঁজা নিয়ে খুনোখুনি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক