পেঁয়াজের দাম নিয়ে হতাশ ফরিদপুরের কৃষকরা

ফরিদপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৬, ১৩:১৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৩:১৮

পেঁয়াজের দাম নিয়ে হতাশ ফরিদপুরের কৃষকরা পেঁয়াজের দাম কম হওয়ায় হতাশ ফরিদপুরের চাষিরা। জেলার নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন হাটে পেঁয়াজ চাষি, ক্রেতা, ঘর মালিক ও হাট ইজারাদারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি হাট থেকে পেঁয়াজ বাড়িতে ফিরিয়ে নিতে দেখা গেছে।

জেলার বিভিন্ন হাটে গিয়ে দেখা গেছে, ভালো মানের পেঁয়াজের মণ বর্তমান বাজারে ৩৮০ টাকা থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম নিয়ে হতাশ ফরিদপুরের কৃষকরা নগরকান্দ উপজেলার রসুলপুর গ্রামের কৃষক সেক সেকেন জানান, প্রায় পাঁচ বিঘা জমিতে দেড় লাখ টাকা খরচ করে একশ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে তার। এখন পর্যন্ত আশি মণ পেঁয়াজ বিক্রি করে খরচের টাকা তোলা সম্ভব হয়নি।

রছুলপুর বাজারে অরতদার মুস্তফা শেখ বলেন, ‘আগের বছরগুলোতে হাজার-হাজার মণ পেয়াজ ঢাকায় পাঠিয়েছি। কিন্তু এবার ঢাকায় পেঁয়াজের চাহিদা নাই।’ তিনি আরও বলেন, ‘সরকার লেটার অব ক্রেডিট (এলসি) করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ না করলে দর বাড়ার সম্ভাবনা নাই।’

রামকান্তপুর বাজারের ঘর মালিক হাচান মোল্যা জানান, ৩ দিন আগে এক ব্যবসায়ী তার ঘরে ১৫ মণ পেঁয়াজ রাখে। পেঁয়াজের চরম দরপতনে হতাশ ওই ব্যবসায়ী শনিবার কেনা পেঁয়াজ পাশের মাটিয়াদহ নদীতে ফেলে দেন।

সালথা বাজারের হাট ইজারাদার ও ভাওয়াল ইউপি সদস্য মো.বিল্লাল মাতুব্বর বলেন, ‘পেঁয়াজের দামের ব্যাপারে কিছু বলার নেই। হাটে পেঁয়াজ এনে আমি নিজেই বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছি। পেঁয়াজের বাজার দর মানভেদে ১৭০ থেকে ৩৮০ টাকা মণ। এভাবে চললে চাষিরা তাদের উৎপাদন খরচ তুলতে পারবে না। এতে পরের বছর পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিবে চাষিরা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের