শ্রীনগরে বাস-পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষ, আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৬, ১৩:০৫আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৩:০৫

শ্রীনগরে বাস-পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষ, আহত ৭ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষে ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের সমষপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সমষপুর বাস স্ট্যান্ড এলাকায় মাওয়া থেকে ছেড়ে আসা পিকাপভ্যানের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৭ জন আহত হন। আহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আহতরা সবাই মাওয়া মাছের আড়ৎ থেকে মাছ কিনে ঢাকা যাত্রাবাড়ী যাচ্ছিল।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান