শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনা: গণশুনানি চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১১:২৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১১:২৮

নারায়ণগঞ্জ সার্কিট হাউজ নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনার ঘটনায় দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটির গণশুনানি চলছে।  মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সাক্ষ্য গ্রহণের মধ্য দিযে গণশুনানি শুরু হয়।

এর আগে সোমবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিফাতসহ ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ঢাকা সিএমএম আদালতের চিফ ম্যাজিস্ট্র্রেট হাফিজুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সাক্ষ্য গ্রহণ করেন।

কমিটির অপর দুই সদস্য হলেন- ঢাকা মেট্রোপলিট্রন আদালতের ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও গোলাম নবী।

উল্লেখ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে ওঠবস করান স্থানীয় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। গত ৭ আগস্ট হাইকোর্ট এক আদেশে ওই ঘটনায় তদন্ত করার নির্দেশ দেন।

আরও পড়ুন- 

বিলবোর্ড আর নয়, এবার শুধুই ডিজিটাল বোর্ড
দোকানের সঙ্গে ঝুলিয়ে স্কুলছাত্রকে নির্যাতন

/এমডিপি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম