শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষের মামলা আবারও পেছালো

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৪:২০আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৪:২০

তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে আসেন আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জ বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি মামলার প্রতিবেদন দ্রুত দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের একটি আদালতে ওই মামলার নির্ধারিত শুনানিতে প্রতিবেদন জমা না হওয়ায় আদালত আগামী ১১ ডিসেম্বর পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বন্দর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এর আগে সকালেই পুলিশের পহারায় শ্যামল কান্তি ভক্ত আদালতে উপস্থিত হন।  

জানা গেছে, গত ১৪ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থী রিফাতকে মারধর ও শিক্ষককে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে পৃথক তিনজন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে তিনটি মামলার আবেদন করেন। আদালত ওই দিন বিকালে শুনানি শেষে প্রথম দুটি মামলা খারিজ করে দেন। তবে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমকে প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে বন্দর থানা পুলিশকে নির্দেশ দেন। আদেশের জন্য আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী হারুনুর রশিদ পাটোয়ারী বলেন, ‘মোর্শেদা বেগমকে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত দুই দফায় তার কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। কিন্তু তাকে এমপিওভুক্ত করতে তিনি কোনোরূপ সহায়তা করেননি। ওই মামলায় বৃহস্পতিবার শুনানির সময়েও তদন্ত প্রতিবেদন আদালতে জমা না হওয়ায় আগামী ১১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

তবে এর আগে শ্যামল কান্তি ভক্ত সাংবাদিকদের জানান, তিনি কোনও দুর্নীতিতে জড়িত নন।

শ্যামল কান্তি ভক্ত ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছেন এমন অভিযোগ তুলে গত ১৩ মে সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীকে স্কুলের মাঠে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। পরে একপর্যায়ে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে তাকে কান ধরে ওঠ-বস করানো হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। ওই ঘটনায় গত ২৪ ও ২৫ অক্টোবর বিচার বিভাগীয় তদন্ত দল নারায়ণগঞ্জে এসে শ্যামল কান্তিসহ ৩১ জনের বক্তব্য নেন। ধর্মীয় অবমাননার অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করেছেন শ্যামল কান্তি ভক্ত।

আরও পড়ুন- 



কোমল পানীয়: মানবদেহের প্রতিটি অঙ্গের জন্য ক্ষতিকর

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী