স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৫:৫৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৫৫

গ্রেফতারের প্রতীকী ছবি নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নূর হোসেন (৩২), আশিক (২৩) ও অহিদ মিয়া (২৬)। তাদের প্রত্যেকের বাড়ি সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার রাতে সিলেটের সুনামগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় ফুফুর বাড়িতে স্বামীসহ বেড়াতে আসেন ধর্ষণের শিকার ওই নারী। কিন্তু রাতে ওই ফুফুর বাসায় যাওয়ার সময় রাস্তায় চার যুবক ওই নারীর স্বামীকে বেঁধে রেখে পরিত্যক্ত একটি তেলের কারখানায় নিয়ে গণধর্ষণ করে। বুধবার রাতেই ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরও একজন ধর্ষককে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী