গোপালগঞ্জে মন্দিরে মূর্তি ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ১৫:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৫:৩৫

গোপালগঞ্জে মন্দিরে মূর্তি ভাঙচুর গোপালগঞ্জের রঘুনাথপুর কোটাবাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এলাকার বখাটে যুবকরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, কালীপূজা উপলক্ষে সোমবার রাতে রঘুনাথপুর দক্ষিণপাড়া মডেল প্রাইমারি স্কুল মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একদল বখাটে যুবক ওই অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে তারা অনুষ্ঠানে যোগদানকারী মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এ সময় মেয়েদের সঙ্গে থাকা পুরুষরা তাদের বাধা দেয় ও তিরস্কার করে। এতে ক্ষিপ্ত হয়ে রঘুনাথপুর উত্তর পাড়ার সরু শেখের ছেলে সজীব শেখের নেতৃত্বে বখাটে যুবকরা গভীর রাতে কোটাবাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা চালায় এবং মন্দিরের স্বরস্বতী, কার্তিক, দূর্গা ও অসুরের মূর্তি ভাঙচুর করে।

মন্দিরের পূজারী গীতা বিশ্বাস বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে শব্দ শুনে ঘর থেকে বের হই। তারপর দেখি ৮-১০ জন যুবক লাঠিসোটা নিয়ে ছুটাছুটি  করছে। এ সময় আত্মরক্ষার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফেরা মেয়েরা আমাদের বাড়ির  মধ্যে  ঢুকে আশ্রয় নেয়। একপর্যায়ে লাঠিসোটাধারী ওই যুবকরা মন্দিরে হামলা চালায় ও মূর্তি  ভাঙচুর করে।’

মন্দির কমিটির সাধারণ সম্পাদক  রিপন বিশ্বাস বলেন, আমরা এ ঘটনায় মর্মাহত ও ক্ষুদ্ধ। আমাদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় রঘুনাথপুরসহ আশপাশের হিন্দু জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এলাকার হিন্দু জনগণ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরে আসেন এবং প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

এ ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জের এএসপি (সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন:
নাসিরনগরে সহিংসতার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম